ভালুকায় নৌকার মনোনয়নপত্র জমা দিলেন – এমপি কাজিম উদ্দিন আহম্মেদ
মো.আক্কাছ আলী,ভালুকা(ময়মনসিংহ) প্রতিনিধি- ময়মনসিংহ-১১ ভালুকা আসন থেকে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে বুধবার(২৯ নভেম্বর) সহকারী রিটার্নিং অফিসারের কাছে আ’লীগ থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন কাজিম উদ্দিন আহম্মেদ ধনু। মনোনয়নপত্র গ্রহণ করেন সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মো.এরশাদুল আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন, ভালুকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ,ভালুকা পৌরসভার মেয়র ডা.একেএম মেজবাহ উদ্দিন কাইয়ুম,উপজেলা আ’লীগের সভাপতি অ্যাডভোকেট শওকত আলী, বীরমুক্তিযোদ্ধা মকবুল হোসেন, বীরমুক্তিযোদ্ধা আব্দুল খালেক, উপজেলা আ’লীগের যুগ্ন সম্পাদক ওমর হায়াত খান নঈম,আ’লীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য ও প্রকৌশলী মাসুদ পারভেজ, উপজেলা যুবলীগের সভাপতি আনিছুর রহমান খান রিপন,উপজেলা কৃষকলীগের সভাপতি আহসান হাবিব মোহন, সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম জাকারিয়া,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিক তালুকদার,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মনিরুজ্জামান মামুন,সাবেক সাধারণ সম্পাদক শাহরিয়ার হক সজীব।
সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মো.এরশাদুল আহমেদ জানান,ভালুকা আসনে আওয়ামীলীগ -১জন,স্বতন্ত্র-৭জন,তৃনমূল বিএনপি-১জন,তরিকত ফেডারেশন-১জন,বাংলাদেশ সুপ্রিম পার্টি(বি.এস.পি)-১জন মনোনয়ন ফরম ক্রয় করেছেন। এ এপর্যন্ত ১১জন মনোনয়ন ফরম ক্রয় করলেও আজকে শুধু আওয়ামীলীগের মনোনীত প্রার্থী কাজিম উদ্দিন আহম্মেদ মনোনয়ন ফরম জমা দিয়েছেন।





































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































